এই প্রসঙ্গে রেল প্রশাসন কর্তৃক নিযুক্ত কোন রেল কর্মচারী দাবি করিলে, প্রত্যেক যাত্রীকে তাহার পাস অথবা টিকেট উক্ত রেল কর্মচারীকে প্রদর্শন করিতে হইবে এবং যতদূর ভ্রমণের জন্য উক্তরূপ পাস বা টিকেট দেওয়া হইয়াছে উহার শেষ প্রান্তে অথবা উহার নিকট পৌছিলে অথবা কোন নির্দিষ্ট কাল বা সময়ের জন্য উক্তরূপ পাস বা টিকেট দান করা হইয়া থাকিলে উক্তরূপ কাল বা মেয়াদান্তে উহা রেল কর্মচারীর নিকট সমর্পণ বা হস্তান্তর করিতে হইবে।