(১) একমাত্র বৈধ পাস বা টিকিট ব্যতীত কোন ব্যক্তি যাত্রী হিসাবে রেলপথে ভ্রমণের উদ্দেশ্যে কোন রেল কর্মচারীর অনুমতি ব্যতীত রেলপথের কোন গাড়িতে প্রবেশ এবং উহাতে অবস্থান করিতে পারিবে না। (২) রেল প্রশাসন কর্তৃক এই প্রসঙ্গে ক্ষমতাপ্রাপ্ত অনুরূপ কোন রেল কর্মচারী যখন (১) উপধারার অধীনে বর্ণিত কোন অনুমতি দান করিবেন তখন সাধারণতঃ তিনি অনুরূপ কোন যাত্রীকে এইরূপ শর্তে সার্টিফিকেট বা অনুমতিপত্র দান করিবেন যে, উক্তরূপ যাত্রী তাহার এইরূপ ভ্রমণের জন্য পরবর্তী সময়ে উপযুক্ত ভাড়া পরিশােধ করিতে বাধ্য থাকিবেন।