(১) কোন বিশেষ রেলগাড়িতে যাতায়াত বা ভ্রমণের স্থান সংকুলানের শর্তসাপেক্ষে ভাড়া গ্রহণ করিয়া টিকেট দেওয়া হইয়াছে বলিয়া বিবেচিত হইবে। (২) কোন ব্যক্তিকে রেলপথে কোন বিশেষ গাড়িতে ভ্রমণের জন্য টিকেট দেওয়া হইয়াছে কিন্তু উক্ত গাড়িতে উল্লিখিত টিকেটধারী সেই ব্যক্তির ভ্রমণের জন্য প্রয়ােজনীয় স্থান সংকুলানের কোন ব্যবস্থা নাই, সেইরূপ ক্ষেত্রে গাড়ি ছাড়িয়া যাইবার পর তিন ঘন্টার মধ্যে টিকেট ফেরত দিলে তৎক্ষণাত তিনি ভাড়ার টাকা ফেরত পাইতে পারিবেন। (৩) যেক্ষেত্রে কোন ব্যক্তি কোন বিশেষ শ্রেণীতে ভ্রমণের জন্য টিকেট ক্রয় করিয়াছেন কিন্তু উক্ত শ্রেণীতে ভ্রমণের জন্য সেই গাড়িতে তাহার জন্য স্থান সংকুলানের…