(১) রেলপথে ভ্রমণেচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে ভাড়ার বিনিময়ে টিকেট সরবরাহ করিতে হইবে। উক্ত টিকেটে গাড়িতে ভ্রমণের শ্রেণীবিভাগ এবং কোন স্থান হইতে কোন স্থানে ভ্রমণের অনুমতি, ভাড়ার পরিমাণ বা কত ভাড়া দান করা হইয়াছে তাহার সুস্পষ্ট উল্লেখ থাকিতে হইবে। (২) এই ধারার (১) উপধারায় বর্ণিত প্রয়ােজনীয় টিকেটেই বিষয়গুলি বাংলা অথবা ইংরেজিতে লিপিবদ্ধ থাকিতে হইবে।