রেল প্রশাসনকে অবশ্য রেলপথের প্রত্যেক স্টেশনেই এক স্টেশন হইতে অন্যান্য স্টেশনে গাড়ি চলাচলের প্রচলিত সময় তালিকা এবং যাতায়াতের ভাড়ার তালিকার এক প্রস্থ ইংরেজি ও বাংলা সকলের জন্য দর্শনীয়ভাবে প্রকাশ্য স্থানে লটকাইয়া রাখিতে হইবে।