সরকারী অনুমােদন সাপেক্ষে রেল প্রশাসন প্রত্যেক শ্রেণীর যাত্রীর জন্য প্রতিটি কামরায় যাত্রীর সবোচ্চ সংখ্যা নির্ধারণ করিবেন, এবং অনুরূপভাবে নির্ধারিত যাত্রীর সংখ্যা প্রকাশ্যভাবে এবং সুস্পষ্টরূপে কামরার অন্তরে অথবা বাহিরে ইংরেজি অথবা বাংলায় লিখিয়া রাখিবেন।