(১) রেলপথে কোন মালামাল বহনের জন্য রেল প্রশাসন কর্তৃক যখন কোন ভাড়া বা মাশুল দাবি করা হয় এবং রেল প্রশাসনকে ভাড়া পরিশােধ করা হয়, তখন যে ব্যক্তি কর্তৃক অথবা যে ব্যক্তির পক্ষে ভাড়া পরিশােধ করা হয়, তাহার আবেদনক্রমে রেল প্রশাসনকে নিম্নলিখিতরূপে প্রতিটি খাতে কত ভাড়া ধার্য করা হইয়াছে তাহা দেখাইয়া হিসাব দান করিতে হইবে; যথা : (ক) রেলপথে মালামাল বহন : (খ) ঘাট বা জেটি : (গ) বিলম্বের মাওল; এবং (ঘ) সংগ্রহ, সমর্পণ বা প্রত্যর্পণ এবং অন্যান্য খরচ (২) উক্তরূপ আবেদনকারী কর্তৃক বা আবেদনকারীর পক্ষে (১) উপধারার অধীনে আবেদনপত্র অবশ্যই ভাড়া বা মাশুল দানের এক মাসের মধ্যে লিখিতভাবে রেল প্রশাসনের নিকট দাখিল…