(১) রেলপথে বহনের জন্য কেহ কোন বিপজ্জনক অথবা অপরাধজনক দ্রব্যাদি বা মালপত্র সঙ্গে লইতে পারিবে না বা রেলগাড়িতে উহা বহন করিতে পারিবে না। (২) এই জাতীয় দ্রব্যাদি যে স্থান হইতে চালান দেওয়া হইবে সেই স্থানের স্টেশন মাস্টার অথবা সংশ্লিষ্ট অন্য কোন রেল কর্মচারীকে এই ব্যাপারে লিখিত নােটিস দান অথবা অবহিত না করিয়া এবং উক্তরূপ দ্রব্যাদির বাণ্ডিল বা প্যাকেজের গাত্রে সুস্পষ্টরূপে উহার পূর্ণ বিবরণ না লিখিয়া রেলপথে বহনের নিমিত্ত কেহ উহা স্টেশনে জমা দিতে পারিবে না। (৩) উল্লিখিত পদ্ধতিতে নােটিস না দিয়া রেলপথে বহনের নিমিত্ত আনীত মালপত্র সংশ্লিষ্ট যেকোন রেল কর্মচারী গ্রহণ করিতে অস্বীকার করিতে পারিবেন এবং…