(১) রেলপথে বহনের জন্য আনীত কোন মালামালের মালিক অথবা রেলপথে চালানকৃত কোন মালের প্রাপক বা গ্রহীতাকে এই প্রসঙ্গে রেলওয়ে প্রশাসন কর্তৃক নিযুক্ত কোন রেল কর্মচারীর দাবি নির্দেশ মােতাবেক লিখিতভাবে এবং মালিক বা প্রাপক বা গ্রহীতা কর্তৃক যথারীতি স্বাক্ষরিতভাবে মালামালের এমন হিসাব ও বিবরণ বা বর্ণনা উক্তরূপ রেল কর্মচারীর নিকট দাখিল করিতে হইবে, যাহা রেল প্রশাসনের প্রাপ্য ভাড়া বা মাশুল নির্ধারণের জন্য যথেষ্ট বা পর্যাপ্ত বলিয়া বিবেচিত হইতে পারে। (২) যদি অনুৰূপ মালামালের কোন মালিক, অথবা কোন ব্যক্তি অথবা প্রাপক বা গ্রহীতা এইপ কোন হিসাব বিবরণ বা বর্ণনা দান করিতে অস্বীকার করে অথবা অবহেলা করে, এবং দেওয়া…