যখন রেল প্রশাসনের দখলে বা অধিকারে ন্যস্ত অনুরূপ কোন জীব-জানােয়ার বা মালামাল অথবা উহাদের বিক্রয়লব্ধ অর্থ দুই বা ততােধিক ব্যক্তি দাবি করেন অথবা উক্তরূপ জীব-জানােয়ার বা মালামালের জন্য প্রদত্ত টিকিট বা রসিদের গ্রহীতা যদি নিজে দাবি না করেন, তাহা হইলে সেইরূপ ক্ষেত্রে, জীব-জানােয়ার, মালামালের অথবা উহার বিক্রয়লব্ধ অর্থ গ্রহণের দাবিদার কর্তৃক রেল প্রশাসনের বিবেচনা মােতাবেক অপর কোন ব্যক্তি কর্তৃক দাবি করিবার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য ক্ষতিপূরণের ব্যবস্থা না করা পর্যন্ত রেল প্রশাসন উক্তরূপ জীব-জানােয়ার বা মালামাল অথবা উহার বিক্রয়লব্ধ অর্থ প্রত্যর্পণ বা হস্তান্তর স্থগিত রাখিতে পারিবেন।