(১) যখন কোন জীব-জানােয়ার অথবা মালামাল রেলপথে বহনের জন্য অথবা অন্য কোন কাজে রেল কর্তৃপক্ষের দখলে বা অধিকারে। আনয়ন করা হয় এবং পরে উহার মালিক বা অন্য কোন ব্যক্তি আর উহা গ্রহণের জন্য দাবি না করে। তাহা হইলে সেইক্ষেত্রে রেল প্রশাসন উহার মালিক বা অন্য কোন ব্যক্তি ভাত বা পরিচিত হইলে। তাহার উপর জীব-জানােয়ার বা মালামাল ছাড়াইয়া লইবার জন্য নােটিস দান করিবেন। (২) উক্তরূপ জীব-জানােয়ার বা মালামালের মালিক বা অন্য কোন ব্যক্তি যদি অজ্ঞাত বা অপরিচিত হয় অথবা তাহার উপর নােটিস দান করা না যায়, অথবা নেটিসের বিষয়বস্তু অনুসারে উক্ত ব্যক্তি কাজ না করে, তাহা হইলে সেইক্ষেত্রে রেলওয়ে প্রশাসন বলবত অন্য যেকোন…