(১) কোন মালামাল বা জীব-জন্তু বহনের জনা রেল প্রশাসন কর্তৃক ধার্য ও দাবিকৃত দেয় মাশুল ইত্যাদি দান করিতে কোন ব্যক্তি ব্যর্থ বা অপারগ হইলে, রেল প্রশাসন উক্তরূপ মালামাল বা জীব জানােয়ার সমুদয় অথবা উহার অংশবিশেষ আটক রাখিতে পারিবেন। তবে যদি কোন ব্যক্তি উক্তক্ষপ মালামাল বা জীব-জানােয়ার ইতিমধ্যেই ছাড়াইয়া লইয়া থাকেন, তাহা হইলে সেইক্ষেত্রে অন্য কোন মালামাল অথবা পরবর্তী সময়ে উক্ত ব্যক্তির যেকোন মালামাল বা জীব-জানােয়ার ইহার দখলে বা নিয়ন্ত্রণাধীনে আসিবে, রেল প্রশাসন তাহা আটক করিতে পারিবেন। (২) এইরূপ কোন মালামাল বা জীব-জানােয়ার যখন উল্লিখিত (১) উপধারার অধীনে আটক করা হইবে, তখন রেল প্রশাসন পচনশীল…