(১) রেলপথে চলাচলের ক্ষেত্রে কোন মালপত্র অথবা জীব-জন্তু বহনের জন্য গ্রহণ প্রেরণ অথবা অর্পণের ব্যাপারে, সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে রেল প্রশাসন, এই আইনের সহিত সঙ্গতিপূর্ণ নহে অথবা ইহার অধীনে প্রণীত কোন বিধি-বিধানের পরিপন্থী নহে এমন যেকোন শর্ত আরােপ করিতে পারিবেন। (২) রেল প্রশাসনকে অবশ্যই উল্লিখিত (১) উপধারায় বর্ণিত শর্তাবলীর একটি অনুলিপি রেলপথে অবস্থিত প্রত্যেক স্টেশনে রাখিতে হইবে এবং যেকোন ব্যক্তিকে বিনা খরচায় যুক্তিসঙ্গত সময়ে উহা পরিদর্শনের সুযােগ দান করিতে হইবে। (৩) কোন সংক্রামক ব্যাধিতে অথবা ছোঁয়াচে রােগে আক্রান্ত কোন জীব-জানােয়ার রেলপথে বহনের জন্য রেল প্রশাসন বাধ্য হইবে না।