(১) রেলওয়ে প্রশাসনকে উহার প্রতিটি মালগাড়ি বা ওয়াগন অথবা উহার নিয়ন্ত্রণাধীন ট্রাকে মাল বােঝাইয়ের সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করিতে হইবে এবং উহার নির্ধারিত পরিমাণ কথায় অথবা অংকে প্রতিটি ওয়াগন বা ট্রাকের গাত্রে বা বাহিরে প্রকাশ্যভাবে উল্লেখ করিতে হইবে। (২) রেলপথে চলাচলকারী এইরূপ প্রত্যেকটি ওয়াগন অথবা ট্রাকে অধিকারীকেও একইরূপ ওয়াগন অথবা ট্রাকে সর্বোচ্চ পরিমাণ মাল বােঝাই-এর বিষয় নির্ধারণ করিতে হইবে এবং উহা প্রদর্শন করিতে হইবে। (৩) এইরূপ কোন ওয়াগন অথবা ট্রাকে যখন মাল বােঝাই করা হইবে তখন সেইক্ষেত্রে মালামালসহ চাকার উপর অবস্থিত অনুরূপ ওয়াগন অথবা ট্রাকের সর্বমােট ওজন সরকার কর্তক নির্ধারিত…