রেলওয়ে প্রশাসনকে সরকার কর্তৃক নির্ধারিত ফরম-এ ষান্মাসিক অথবা সরকার কর্তৃক নির্ধারিত সময় অন্তর, ইহার মূলধন ও রাজস্ব আয় খাতে লেনদেন এবং সরকারের ইচ্ছা বা অভিপ্রায় অনুসারে রেলপথে গাড়ি চলাচল বা যাতায়াত সম্পর্কিত রিটার্ণ প্রস্তুত করিতে হইবে এবং উহার একটি অনুলিপি সরকারের নির্দেশ মােতাবেক নির্ধারিত সময়ে সরকারের নিকট দাখিল করিতে হইবে।