এই আইনের অধীনে করণীয় কর্তব্য অথবা আরােপিত কর্তব্য বা দায়িত্ব পালনের উদ্দেশ্যে একজন ইন্সপেক্টর দন্ডবিধির বিধান অনুসারে সরকারী কর্মচারী বলিয়া বিবেচিত হইবে এবং সরকারের নিয়ন্ত্রণাধীনে এই উদ্দেশ্যে নিম্নোক্ত ক্ষমতার অধিকারী হইবেনঃ (ক) যেকোন রেলপথ অথবা রেলগাড়ি বা রেলপথ যানবাহনে প্রবেশ এবং পরিদর্শন; (খ) রেলপথ প্রশাসনের প্রতি দেওয়া লিখিত আদেশবলে যেকোন রেল কর্মচারীকে তাহার সম্মুখে হাজির হইতে এবং তাহার বিবেচনা মােতাবেক যেকোন রেল কর্মচারী অথবা রেলপথ প্রশাসনের নিকট হইতে যেকোন প্রশ্নের জবাব বা রিটার্ন দাখিলের নির্দেশ দান করা; (গ) যেকোন রেলপথ প্রশাসনের নিয়ন্ত্রণাধীনে রক্ষিত যেকোন বহি বা দলিলপত্র,…