(১) রেল প্রশাসন অথবা সরকার কর্তৃক এই উদ্দেশ্যে নিযুক্ত কোন কর্মকর্তা এই আইনের সহিত সঙ্গতি রক্ষা করিয়া নিম্নলিখিত উদ্দেশ্যে সাধারণ বিধিমালা প্রণয়ন করিবেন; যথাঃ (ক) রেলপথে ব্যবহৃত ইঞ্জিন এবং বগি ইত্যাদি কি প্রণালীতে এবং কিরূপ গতিতে পরিচালিত হইবে তাহা নিয়ন্ত্রণের জন্য; (খ) যাত্রী সাধারণ ও তাহাদের মালামাল বহনের সুযােগ-সুবিধা বিধানের ব্যবস্থা গ্রহণের জন্য : (গ) এই আইনের উদ্দেশ্যে কোন দ্রব্য বিপজ্জনক অথবা বিরক্তিকর বলিয়া বিবেচিত তাহা ঘােষণা এবং অনুরূপ দ্রব্য বহন নিয়ন্ত্রণের জন্য, বহন নিয়ন্ত্রণের জন্য; রেলওয়ে প্রশাসন কর্তৃক সংক্রামক অথবা ছোঁয়াচে রােগে আক্রান্ত যাত্রী বহন এবং এইরূপ সংক্রামক…