(১) রেল প্রশাসন কর্তৃক আরােপিত ছাউনী ভাড়া সম্পর্কে কোন প্রশ্ন বা বিরােধের উদ্ভব ঘটিলে সরকার উহার সমাধান বা নিষ্পত্তি করিবেন। (২) উক্তরূপ ছাউনী ভাড়া সম্পর্কিত কোন প্রশ্ন বা বিরােধের নিষ্পত্তিকল্পে সরকারকে অবশ্যই রেল প্রশাসন কর্তৃক এই ব্যাপারে নির্বাহকৃত খরচ-খরচা নির্বিশেষে, কেবলমাত্র এইরূপ ছাউনীতে স্থান বা আশ্রয়দানের জন্য যুক্তিসঙ্গতভাবে যে পরিমাণ খরচ-খরচার প্রয়ােজন তাহাই বিবেচনা করিতে হইবে।