যখন রেল প্রশাসন আভ্যন্তরীণ নদীপথে রেল যােগাযোগ রক্ষার উদ্দেশে রেলওয়ে মালিকানাধীন নহে অথবা রেলওয়ে কর্তৃক ভাড়া করা নহে অথবা রেল প্রশাসন কর্তৃক পরিচালিত নহে এমন কোন ফেরী, জাহাজ, নৌকা অথবা ভেলা ব্যবহারের জন্য কোন চুক্তিতে আবদ্ধ হইবে, সেইক্ষেত্রে এই আইনের পূর্ববর্তী দুইটি ধারার বিধান যেখানে কোন রেলওয়ের জন্য প্রযােজ্য, তাহা উক্তরূপ ফেরী, জাহাভা, নৌকা অথবা ভেলা যতদূর পর্যন্ত রেলওয়ে যােগাযােগের কাজে ব্যবহৃত হইবে ততদূর পর্যন্ত সম্প্রসারিত হইবে।