(১) সরকার সাধারণ অথবা বিশেষ আদেশবলে সমগ্র রেলপথের জন্য অথবা উহার কোন অংশের জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভাড়ার হার নির্ধারণ করিতে পারিবেন এবং কিরূপ শর্তে অনুরূপ ভাড়া প্রযােজ্য হইবে তাহা নির্ধারণ করিয়া দিতে পারিবেন। (২) এই ধারার অধীনে দেওয়া সরকারী কোন আদেশ রেল প্রশাসন লঙ্ঘন করিতেছে, এইরূপ কোন অভিযােগ সরকার কর্তৃক নির্ধারিত বা নিষ্পত্তি হইবে।