(১) রে প্রশাসন কোন ব্যক্তিবিশেষকে কোন প্রকার অনুচিত বা অযৌক্তিক বিশেষ সুযােগ-সুবিধা দান করিতে পারিবেন না অথবা কোন বিশেষ ব্যক্তির জন্য কোন বিশেষ ধরনের চলাচল ব্যবস্থা অথবা কোন ব্যক্তিবিশেষের চলাচলের ক্ষেত্রে কোন প্রকার অনুচিত বা অযৌক্তিক বিঘ্ন বা প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে পারিবে না। (২) এই ধারার কোন বিধান রেল প্রশাসন মন করিতেছে, এইরূপ কোন অভিযােগ সরকার কর্তৃক নিস্পত্তি করিতে হইবে।