(১) সরকার যেকোন ব্যক্তিকে তাহার ব্যক্তিগত নামে অথবা পদাধিকারে রেলপথের ইন্সপেক্টর হিসাবে নিযুক্ত করিতে পারিবেন। (২) রেলপথের এইরূপ ইন্সপেক্টরের কর্তব্য ও দায়িত্ব হইবেঃ (ক) রেলপথ পরিদর্শন করা এবং উহা যাত্রী সাধারণের চলাচলের জন্য যাত্রীবাহী গাড়ি চালু করিবার উপযুক্ত কিনা সেই সম্পর্কে এই আইনের বিধান মােতাবেক সরকারের নিকট রিপাের্ট পেশ করা; (খ) নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ের জন্য রেলপথ পরিদর্শন অথবা সরকারের নির্দেশ মােতাবেক অন্যান্য পরিদর্শন অথবা রেলপথে ব্যবহৃত যেকোন বিশেষ যানবাহন ব সরঞ্জামাদি পরিদর্শন করা; (গ) রেলপথে সংঘটিত কোন দুর্ঘটনার কারণ সম্পর্কে এই আইনের বিধান মােতাবেক তদন্ত করা; (ঘ) এই আইনের…