বিষয়বস্তু ও প্রসঙ্গ অনুসারে বিপরীত কোন অর্থ না বুঝাইলে এই আইনের সংজ্ঞা অনুসারে নিম্নোক্তগুলির দ্বারা নিম্নরূপ অর্থ বুঝাইবেঃ (১) বাতিল; (২) ফেরী বলিতে নৌকায়, সেতু, পন্টুন বা ভেলা, ভাসমান সেতু, ঝুলন্ত সেতু, অস্থায়ী সেতু এবং উক্তরূপ ফেরীতে আরােহণের সােপান এবং অবতরণের স্থানকে বুঝাইবে; (৩) অভ্যন্তরীণ জলভাগ বা জলাশয় বলিতে যেকোন খাল, নদী, হ্রদ অথবা নৌবাহনযােগ্য জলভাগ বা জলাশয়কে বুঝাইবে; (৪) রেলপথ বলিতে রেলপথ অথবা উহার কোন অংশ, যাহার সাহায্যে যাত্রী বা পশুপক্ষী ইত্যাদি এবং জনসাধারণের মালপত্র এক স্থান হইতে অন্য স্থানে বহন করা হয় এবং রেলপথ সংলগ্ন বেড়া দিয়া ঘেরা জমি, সকল রেলপথ অথবা সংযুক্ত শাখা…