(১) সরকার সাধারণ বা কোন বিশেষ আদেশবলে এই অধ্যায়ের অধীনে ইহার যেকোন কার্য সম্পাদনের জন্য। কোন ইন্সপেক্টরের উপর ক্ষমতা অর্পণ করিতে পারিবেন এবং অনুরূপ কর্তব্য ও দায়িত্ব পালনরত ইন্সপেক্টরের কোন আদেশ বা অনুমােদন সরকার বাতিল করিতে পারিবেন অথবা উক্তরূপ আদেশ বা অনুমােদনের উপর যেকোনরূপ শর্ত আরােপ করিতে পারিবেন, যেরূপ শর্ত সরকার নিজে আদেশ বা অনুমােদন দান করিলে আরােপ করিতে পারিতেন। (২) এই ধারার (১) উপধারার অধীনে আরােপিত শর্তাবলী এই আইনের আওতাধীন সরকার কর্তৃক দেওয়া সকল আদেশ বা অনুমােদনের ক্ষেত্রে সমভাবে প্রযােজ্য হইবে।