(১) যখন কোন রেলপথ পূর্ববর্তী ধারার বিধান মােতাবেক বন্ধ করিয়া দেওয়া হয়, উহা এই আইনের বিধান মােতাবেক ইন্সপেক্টর কর্তৃক পরিদর্শন এবং উহা পুনরায় উন্মুক্তকরণের অনুমতি না পাওয়া পর্যন্ত সাধারণ যাত্রীবহনের জন্য পুনরায় উন্মুক্ত করা যাইবে না। (২) সরকার যখন পূর্ববর্তী ধারার অধীনে অনুরূপ বিশেষ কোন বগী বা গাড়ি ব্যবহার স্থগিত রাখিবার আদেশ দান করিবেন, তখন সেইক্ষেত্রে ইন্সপেক্টর কর্তৃক উহা ব্যবহারের উপযােগী হইয়াছে এই মর্মে রিপাের্ট না দেওয়া পর্যন্ত এবং সরকার কর্তৃক উহা ব্যবহারের অনুমতি না দেওয়া পর্যন্ত উহা ব্যবহার করা যাইবে না। (৩) পূর্ববর্তী ধারার অধীনে সরকার যখন কোন রেলপথ অথবা কোন রেলওয়ে বগী বা…