যখন কোন দুর্ঘটনার দরুন রেলগাড়ি চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয় এবং মুল লাইন অথবা অন্য কোন মেরামত কার্যে দ্রুত উহার পূর্ববর্তী পর্যায়ে বা মানে উন্নীত বা পুনঃপ্রতিষ্ঠা বা স্থাপিত করা হয় অথবা সাময়িকভাবে স্থগিতকৃত যােগাযােগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে গতি পরিবর্তন বা কোন বিকল্প লাইন স্থাপন বা অনুরূপভাবে পূর্ববর্তী লাইন নির্মাণ কার্য পুনঃপ্রতিষ্ঠা করা হয়, সেইক্ষেত্রে ইন্সপেক্টরের অনুপস্থিতিতেও নিম্নোক্ত শর্তসাপেক্ষে সাধারণ যাত্রী বহনের জন্য রেল যােগাযােগ পুনঃপ্রতিষ্ঠা বা পুনরায় চালু করা যাইতে পারিবে; যেমন- (ক) দুর্ঘটনার দরুন মেরামত বা নির্মাণ কার্যের দায়িত্বে নিযুক্ত কোন রেল…