(১) রেলপথ চালু করিবার ব্যাপারে এই আইনের ১৭, ১৮ এবং ১৯ ধারার বিধান এই ধারার (২) উপধারায় বর্ণিত কার্যের ক্ষেত্রেও সম্প্রসারিত এবং প্রযােজ্য হইবে, যখন উহা সাধারণ যাত্রী বহনের জন্য ব্যবহৃত রেলপথ নির্মাণ কার্যের অংশ হিসাবে অথবা উহার সহিত প্রত্যক্ষভাবে সংশিষ্ট বলিয়া বিবেচিত হইবে এবং যাহা প্রথম রেলপথ নির্মাণের পূর্ববর্তী পরিদর্শনের পর নির্মাণ করা। হইয়াছে। (২) এই ধারার (১) উপধারায় বর্ণিত কার্য বলিতে কোন রেলপথের অতিরিক্ত রেললাইন নির্মান, বিকল লাইন নির্মাণ, স্টেশন নির্মাণ, জংশন নির্মাণ এবং রেলপথের উপর দিয়া পারাপারের রাস্তা (ক্রসিং) ইত্যাদি নির্মাণকে বুঝাইবে এবং সেই সকল পরিবর্তন বা রদবদল অথবা…