(১)। পূৰ্বৰতা ধারার অধীনে সরকার কর্তৃক এইরূপ কোন অনুমােদন দান করা হইবে না, যতক্ষণ। পর্যন্ত না কোন ইন্সপেক্টর রেলপথ পরিদর্শনপূর্বক এই মর্মে রিপাের্ট দান করিবেন যে (ক) তিনি বিশেষ যত্ন সহকারে এবং সাবধানতার সহিত রেলপথ এবং উহার বগী ও গাড়িসমূহ পরিদর্শন করিয়াছেন; (খ) কোন ব্যাপারে সরকার কর্তৃক নির্ধারিত বা সুনির্দিষ্ট চলনশীল এবং স্থিতিশীল কোন পরিমাণ বা পরিমাপ লংঘিত হয় নাই; (গ) রেলের ওজন, সেতুর ভারবহনের শক্তি বা ক্ষমতা, রেলপথের কাঠামাে বা গঠন প্রকৃতি এবং রেলবগী বা গাড়িসমূহের আকার বা আকৃতি এবং উহার চক্রদণ্ডের সর্বোচ্চ পরিমাণের ভারবহনের ক্ষমতা ইত্যাদি সরকার নির্ধারিত এবং সরকারী। অনুমােদন মােতাবেক…