(১) এই ধারার (২) উপধারার বিধান সাপেক্ষে, রেল প্রশাসনকে কোন রেলপথে পরিকল্পিত সাধারণ যাত্রীবাহী রেলগাড়ি উদ্বােধন বা প্রবর্তনের অন্ততঃ এক মাস পূর্বেই লিখিতভাবে সরকারকে নােটিস দিতে হইবে। (২) সরকার যেকোন ক্ষেত্রে সঠিক মনে করিলে, এই ধারার (১) উপধারায় বর্ণিত নােটিস। দেওয়ার মেয়াদ হাস অথবা নােটিস দেওয়ার দায় হইতে অব্যাহতি দান করিতে পারিবেন।