(১) সরকারী অনুমােদনক্রমে রেল প্রশাসন, রেলপথের উপর দিয়া রেলওয়ে বগী ও অন্যান্য যানবাহন বা গাড়ি টানিয়া নেওয়া বা চালিত করিবার জন্য রেল ইঞ্জিন অথবা অন্য কোনরূপ শক্তি ব্যবহার করিতে পারিবে। (২) কিন্তু রেলওয়ের জন্য বিশেষভাবে প্রয়ােজনীয় বলিয়া বিবেচিত এবং সেই মর্মে এই আইনের অধীনে প্রণীত কোন বিধি, অনুমােদিত এবং প্রচারিত না হওয়া পর্যন্ত কোন রেলবণী, গাড়ি বা অন্যান্য রেলওয়ে যানবাহন বাষ্প বা অন্য কোন শক্তি দ্বারা চালিত হইতে পারিবে না।