(১) নিম্নলিখিত যেকোন ক্ষেত্রেঃ (ক) যেখানে রেলপথের নিকটে অবস্থিত বা দণ্ডায়মান কোন বৃক্ষ যাহা রেলপথের উপর পতিত হইলে রেলগাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে পারে এবং যাহাতে সম্ভাব্য বিপদের আশঙ্কা রহিয়াছে; (খ) যেখানে কোন বৃক্ষ নির্দিষ্ট কোন রেলপথ সিগন্যাল পরিদৃশ্যমান হইবার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই সকল ক্ষেত্রে রেল প্রশাসন স্থানীয় কোন ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে অনুরূপ বৃক্ষ কাটিয়া ফেলিতে অথবা রেল প্রশাসনের বিবেচনা মােতাবেক বিপদ এড়াইবার জন্য অথবা বাধা বা প্রতিবন্ধকতা দূর করিবার জন্য অন্য যেকোনরূপ ব্যবস্থা অবলম্বন করিতে পারিবেন। (২) জরুরী পরিস্থিতিতে এই ধারার (১) উপধারায় বর্ণিত…