(১)। রেল-প্রশাসনের ম্যানেজার লিখিতভাবে যেকোন রেল-কর্মচারীকে অথবা অন্য কোন ব্যক্তিকে যেকোন দেওয়ানী আদালত বা অন্য কোন আদালতের কোন কার্যক্রমে তাহার পক্ষে প্রয়ােজনীয় কার্য সম্পাদন অথবা তাহার প্রতিনিধিত্ব করিবার জন্য ক্ষমতা দান করিতে পারিবেন। (২) ম্যানেজার কর্তৃক অনুরূপভাবে ক্ষমতাপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত ব্যক্তি ফৌজদারী কার্যবিধির ৪৯৫ ধারায় যাহাই থাকুক না কেন ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতি ব্যতীত রেল-প্রশাসনের পক্ষে ফরিয়াদী হিসাবে মামলা পরিচালনা করিতে পারিবেন।