(১) এই আইনের ২২, ৩৪ অথবা ৮৪ ধারার অধীনে বিধিমালা প্রণয়ন অথবা উল্লিখিত ধারাসমূহ অথবা ৪৭ ধারার (৪) উপধারার অধীনে কোন বিধি বাতিল, রদবদল, সংশােধন অথবা পরিবর্তন বা পরিবর্ধন ইত্যাদি সরকারী গেজেটে প্রকাশিত না হওয়া পর্যন্ত কার্যকরী হইবে না। (২) এই আইনের অধীনে যখন কোন বিধিমালা প্রণীত হয় অথবা এই আইনের অধীনে উয়। বাতিল, সংশােধন, পরিবর্তন বা পরিবর্ধন করা প্রয়ােজন হয় তখন উহা সরকারী গেজেটে প্রকাশের। সঙ্গে সঙ্গে উহার দ্বারা ক্ষত্রিস্ত বা যেকোন প্রকারে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতির জন্য বিজ্ঞপ্তি মারফত। তাহাদিগকে অবহিত করিতে হইবে।