ডাকযােগে যেক্ষেত্রে নােটিস জারি অথবা অন্য কোন দলিলপত্র প্রেরণ করা হয়, সেইক্ষেত্রে সাধারণতঃ নােটিসসহ চিঠি যখন ডাকঘরে অর্পণ করা হইবে তখনই নােটিস জারি করা হইল বলিয়া বিবেচিত হইবে এবং এইরূপ নােটিস জারি প্রমাণের জন্য নােটিস বা অন্যান্য দলিলপত্র সহকারে চিঠি সঠিকভাবে লিখিত ঠিকানায় রেজিস্ট্রি করা হইয়াছে উহা প্রমাণ করিলেই যথেষ্ট বলিয়া বিবেচিত হইবে।