এই আইনের অধীনে অনুমােদিত এবং রেল প্রশাসন কর্তৃক অপর কাহারও উপর জারির জন্য প্রয়ােজনীয় কোন নােটিস অথবা অন্য কোন দলিলপত্র নিম্নরূপ পদ্ধতিতে জারি করিতে পারিবেন। যেমন — (ক) উক্ত ব্যক্তির নিকট অৰ্পণ করিয়া, অথবা (খ) উক্ত ব্যক্তির স্বাভাবিক সর্বশেষ জ্ঞাত ঠিকানায় প্রেরণ করিয়া, অথবা (গ) ১৮৯৮ সালের ডাক আইনের তৃতীয় ভাগের বিধান মােতাবেক উক্ত ব্যক্তির নাম ও ঠিকানায় রেজিস্ট্রি ডাকে প্রেরণ করিয়া।