(১) রেলপথ প্রশাসন যে সকল স্থানে সড়ক বা জনপথের উপর দিয়া আড়াআড়িভাবে রেলপথ নির্মাণ করিয়াছে, জননিরাপত্তার প্রয়ােজনে সরকার বিবেচনা করিলে নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সকল স্থানে জনসাধারণের চলাচলের জন্য রেলপথের উপর দিয়া অথবা রেলপথের তলদেশ দিয়া সেতু বা খিলান নির্মাণ করিয়া অথবা রেলপথ অতিক্রমণের অসুবিধা এবং সম্ভাব্য বিপদ এড়াইবার জন্য অন্যান্য সুবিধাজনক পদ্ধতি অবলম্বনের উদ্দেশ্যে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেল প্রশাসনের প্রতি নির্দেশ দিতে পারিবেন। (২) এই ধারার (১) উপধারার অধীনে সরকারী নির্দেশের পরিপ্রেক্ষিতে সরকার এই ব্যাপারে এমন শর্ত আরােপ করিতে পারিবেন যে, স্থানীয়…