কোন রেলকর্মচারী রেল কর্তৃপক্ষের চাকুরী হইতে পদচ্যুত বা সাময়িকভাবে বরখাস্ত হইলে অথবা মৃত্যু হইলে অথবা নিরুদ্দেশ বা চাকুরীর স্থান হইতে বিনা নােটিসে অনুপস্থিত হইলে উক্তরূপ কর্মচারী বা তাহার পরিবারবর্গ অথবা তাহার কোন প্রতিনিধি প্রভৃতির দখলে কোন রেল-কর্তৃপক্ষের গৃহ বা বিন্ডিং অথবা সাজ-সরঞ্জাম, আসবাবপত্র অথবা বই খাতাপত্র, রেকর্ড ইত্যাদি অথবা রেল কর্তৃপক্ষের যেকোন সম্পত্তি থাকিলে উহা রেল-প্রশাসনের নিকট অৰ্পণ করিতে অস্বীকার করিলে অথবা অৰ্পণ করিতে অবহেলা করিলে রেল-প্রশাসনের আবেদনক্রমে যেকোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন পুলিশ কর্মকর্তা যথাযােগ্য পুলিশ বাহিনীর সাহায্যে অনুরূপভাবে বেআইনী বা অনধিকারে…