(১) রেলপথে গাড়ি চলাচলে ব্যবহৃত এবং রেল-প্রশাসন কর্তৃক সরবরাহকৃত রেল-ইঞ্জিন, গাড়ি অন্যান্য যানবাহন এবং যন্ত্রপাতি এবং রেলওয়ে কারখানায় ব্যবহৃত যাবতীয় মেশিনপত্র ইত্যাদির কোন কিছই সরলত্রী পর্বানুমােদন ব্যতীত স্থানীয় কর্তৃপক্ষের অনুকুলে দেওয়া কোন আদালতের ডিক্রি কার্যকরী করিবার ব্যাপারে ব্যবহার বা আটক করা চলিবে না। (২) অবশ্য (১) উপধারার কোন বিধান আদালতের কোন ডিক্রি বা আদেশ কার্যকরী করিবার ব্যাপারে রেলপথের কোন আয় বা উপার্জনকে আটক করিবার ক্ষেত্রে আদালতের কর্ততে ব্যাহত বা রােধ করিবে না।