অন্য কোন আইনে বিপরীত যাহাই থাকুক না কেন অথবা চুক্তিপত্রে বা কোন বােয়দদে বিপরীত যাহাই থাকক কেন, নিম্নলিখিত বিধির দ্বারা রেলপথের জন্য রেল-প্রশাসনের উপর স্থানীয় সংস্থাসমূহের কর ধার্যকিরণ নিয়ন্ত্রিত হইবে। যথাঃ (১) রেল-প্রশাসন কর্তৃক স্থানীয় সংস্থাকে কর প্রদান করিতে হইবে, এই মর্মে সরকারী ঘােষণা সরকারী গেজেটে প্রকাশিত না হওয়া পর্যন্ত বেল-প্রশাসন এইরূপ কোন কর প্রদানের জন্য দায়ী হইবে না; (২) উল্লিখিত (১) অনুচ্ছেদের অধীনে সরকারী ঘােষণা বলবত থাকাকালীন রেল-প্রশাসন সরকারী ঘােষণায় নির্ধারিত পরিমাণে অথবা এই প্রসঙ্গে সরকার কর্তৃক নিযুক্ত কোন কর্মকর্তা কর্তৃক বিভিন্ন সময় নির্ধারিত পরিমাণে কর প্রদান…