(১) এই আইনের অধীনে প্রণীত কোন বিধির আওতাধীনে কোন ব্যক্তি কোন অপরাধ করিলে উক্ত ব্যক্তির বিচার যে স্থানে সে অবস্থান করে সেই স্থানে অথবা সরকার কর্তৃক এই প্রসঙ্গে ঘােষিত স্থানে অনুষ্ঠিত হইতে পারিবে। বলবত অন্য যেকোন আইনের বিধান মােতাবেক অন্য যেকোন স্থানেও তাহার বিচার অনুষ্ঠিত হইতে পারিবে। (২) এই ধারার (১) উপধারায় বর্ণিত ঘোষণা সরকারী গেজেটে প্রকাশিত হইতে হইবে এবং সরকারের নির্দেশ মােতাবেক জনসাধারণের অবগতির জন্য উক্ত গেজেটের একটি অনুলিপি এইকপে প্রত্যেকটি স্টেশনে প্রকাশ্য স্থানে টানাইয়া রাখিতে হইবে।