(১) যদি কোন ব্যক্তি পূর্ববর্তী সর্বশেষ ধারাসমূহ ব্যতীত এই আইনের অন্য কোন ধারার অধীনে কোন অপরাধ করে অথবা ১১৩ ধারার অধীনে রেল-প্রশাসন কর্তৃক দাবিকৃত অতিরিক্ত ভাড়া প্রদান করিতে অস্বীকার করে এবং সেইক্ষেত্রে এইরূপ বিশ্বাসের কারণ থাকে যে উক্ত ব্যক্তি পলায়ন করিতে পারে এবং তাহার নাম ও ঠিকানা অজ্ঞাত এবং দাবি করা সত্ত্বেও সে তাহার নাম ও ঠিকানা প্রকাশ করিতে অস্বীকার করে অথবা যেখানে এইরূপ বিশ্বাসের কারণ থাকে যে উক্ত ব্যক্তির দেওয়া নাম ও ঠিকানা সত্য নহে, তাহা হইলে সেইক্ষেত্রে কোন রেলকর্মচারী অথবা কোন পুলিশ কর্মকর্তা অথবা পুলিশ বা রেলকর্মচারীর আবেদনক্রমে সাহায্যকারী কোন ব্যক্তি বিনা পরােয়ানায় তাহাকে…