(১) কোন ব্যক্তি এই আইনের ১০০, ১০১, ১১৯, ১২০, ১২১, ১২৬, ১২৭, ১২৮ অথবা ১২৯ অথবা ১৩০ ধারার (১) উপধারায় বর্ণিত অপরাধ করিলে, অপরাধীকে যেকোন রেলকর্মচারী অথবা পুলিশ কর্মকর্তা অথবা রেলকর্মচারী বা পুলিশ কর্মকর্তা কর্তৃক এই প্রসঙ্গে সাহায্যের জন্য আবেদনপ্রাপ্ত যেকোন ব্যক্তি বিনা পরােয়ানায় গ্রেফতার করিতে পারিবে। (২) উক্তরূপ গ্রেফতারকৃত ব্যক্তিকে অনতিবিলম্বে উক্ত অপরাধের বিচারের ক্ষমতাসম্পন্ন কোন ম্যাজিস্ট্রেটের সম্মুখে বিচারের জন্য অথবা বিচারের উদ্দেশ্যে অন্য কোন আদালতে প্রেরণ বা সােপর্দ করিবার জন্য হাজির করিতে হইবে।