বর্তমানে বলবত অন্যান্য আইনে যাহাই থাকুক না কেন, এই প্রসঙ্গে প্রশাসনের ক্ষমতাপ্রাপ্ত প্রধান চৌকিদারের নিম্নপদস্থ নহে এমন কোন রেল কর্মচারী ওয়ার্কসপ বা কারখানায় নিযুক্ত অথবা কারখানা এলাকায় অথবা স্টোর, ডিপাে অথবা অন্য কোন রেলওয়ে এলাকায় রেল প্রশাসনের কোন সম্পত্তি কোন কার্যে ব্যবহার বা প্রয়ােগের ক্ষেত্রে কেহ উহা আত্মসাত অথবা অপসারণ করিতেছে বলিয়া সন্দেহ করে, তাহাকে গ্রেফতার করিয়া তল্লাশি করিতে পারিবে।