বার বৎসরের কম বয়স্ক কোন শিশু বা নাবালক পর্ববতী চাৱটি ধারায় বর্ণিত কোন অপরাধ করিলে এবং উহার জন্য দণ্ডিত হইলে দণ্ডবিধির ৮২ অথবা ৮৩ ধারায় যাহাই থাকুক না কেন, আদালত পিতা কিংবা অভিভাবকের নিকট হইতে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে তাহার সৎস্বভাব বা আচরণের জন্য মুচলেকা গ্রহণ করিতে পারিবেন এবং তাহার পিতা কিংবা অভিভাবক অনুরূপ মুচলেকা প্রদান না করিলে পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হইবে।