সরকার কর্তৃক বা উহার নির্দেশে নির্ধারিত সময়ের মধ্যে অথবা উহার দ্বারা পুনরায় বা পরবর্তী নির্ধারিত সময়ের মধ্যেঃ (ক) রেলপথ প্রশাসন কর্তৃক রেলপথ বা উহার কোন অংশের সীমানা চিহ্নিত করা বা বেড়া নির্মাণ অথবা পুনঃনির্মাণ করা এবং উহার সহিত সংশ্লিষ্ট রাস্তা নির্মাণের ব্যবস্থা করিতে হইবে; (খ) রেল প্রশাসন কর্তৃক রেলপথের পার্শ্ববর্তী রাস্তায়, চলমান রেলগাড়ি দেখিয়া এবং উহার শব্দ শুনিয়া ভীত-সন্ত্রস্ত ঘােড়া বা অন্যান্য জীব-জানােয়ারের বিপদ হইতে যাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য রেলপথ নির্মাণের পূর্বেই উহাকে পর্দার ন্যায় কোন প্রকারে আবৃত করিবার ব্যবস্থা করিতে হইবে; (গ) রেলপথে যে সকল স্থানে সাধারণের…