যদি কোন ব্যক্তি বিপজ্জনক বা বেপরােয়া কার্যের দ্বারা অথবা অবহেলা করিয়া আইনসঙ্গত কোন কর্তব্যকর্ম বর্জন করিয়া কোন যাত্রীর জীবন বিপন্ন করে, তবে তাহার এক বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় প্রকারের দণ্ড হইবে।