কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন বেআইনী কার্যের দ্বারা অথবা ইচ্ছাকৃতভাবে কোন কার্য অথবা অবহেলা করিয়া কোন কর্তব্য পালন না করিয়া কোন রেলযাত্রীকে রেলপথে ভ্রমণে বাধা সৃষ্টি করে অথবা বাধা সৃষ্টির প্রচেষ্টা চালায় এবং যাহার ফলে উক্ত গাড়িতে ভ্রমণরত অথবা অবস্থানকারী কাহারও জীবন বিপন্ন হয় তাহা হইলে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবে।