যদি কোন ব্যক্তি বেআইনীভাবে কোন রেলগাড়ি বা উহার কোন অংশের উপর জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবে উক্ত গাড়িতে ভ্রমণরত অথবা অবস্থানকারী কোন যাত্রীর জীবনের নিরাপত্তা বিঘ্নিত করিবার উদ্দেশ্যে ইট, পাথর, কাষ্ঠ প্রভূতি বস্তু নিক্ষেপ করে এবং যাহার দ্বারা কোন যাত্রীর জীবনের নিরাপত্তা ব্যাহত হয়, তাহা হইলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বৎসর কারাদণ্ডে দণ্ডিত হইবে।