কেহ যদি কোন যাত্রীর নিরাপত্তা বিপন্ন করিবার উদ্দেশে রেল লাইনের উপর কাঠ, পাথর কিংবা অন্য কোন দ্রব্য রাখে অথবা কোন রেললাইনের কোন অংশ বা সংযােগ স্থল খুলিয়া ফেলে বা স্থানান্তরিত করে অথবা কোন যন্ত্র বিকল কিংবা নষ্ট করিয়া দেয় বা রেলপথের কোন আলােক সংকেত লুক্কায়িত বা স্থানান্তরিত করে অথবা এই জাতীয় অন্য কোন কাজ করে এবং করিতে চেষ্টা করে। তবে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বত্সর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে।