(১) যদি কেহ রেলপথের পাশ্ববর্তী বেড়া দেওয়া ঘেরা জমির ভিতরে কোন গবাদিপশু ছাড়িয়া দেয় তাহা হইলে সেই ব্যক্তি তাহার উক্তরূপ প্রতিটি পশুর জন্য পাঁচ টাকা করিয়া জরিমানা দণ্ডে দণ্ডিত হইবে। ইহা ভিন্ন ১৮৭১ সালের গবাদিপশুর অনধিকার প্রবেশ আইনের বিধান মােতাবেক আলায়যােগ্য অর্থ আদায় করা যাইবে। (২) বেআইনীভাবে যদি কেহ কোন পণ্ড তাড়াইয়া ইচ্ছাকৃতভাবে উক্ত বেড়ার ভিতর ঢুকাইয়া দেয় তাহা হইলে সেই ব্যক্তি উক্তরূপ প্রতিটি পশুর জন্য দশ টাকা করিয়া জরিমানা দণ্ডে দবিত হইবে। ইহা ভিন্ন ১৮৭১ সালের গবাদিপশুর অনধিকার প্রবেশ আইনের বিধান মােতাবেক আদায়যােগ্য অর্থ আদায় করা যাইবে। (৩) এই ধারার অধীনে আরােপিত জরিমানা…